ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

মাসদাইরে আলফালা সংগঠনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ।

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকায় আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৬ জুলাই,২৬) রাতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মাসদাইর বেকারির মোড় থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “আলফালার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না” স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সিজান নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেন আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে সিজানের মায়ের অনুরোধে তাকে পুলিশের কাছে না দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, সিজানের মা বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন, আলফালা সংগঠনের সদস্যরা তার ছেলেকে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাদের কাছে তুলে দেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক স্থানীয় বাসিন্দা এ অভিযোগ অস্বীকার করে বলেন, সিজান এলাকায় পরিচিত ছিনতাইকারী ছিলেন এবং এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের দাবি, সিজানের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ঘটনার রাতে সিজানের বড় ভাই বাবুর নেতৃত্বে একদল যুবক এলাকায় হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মাসদাইরে আলফালা সংগঠনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ।

আপডেট সময় : ০৯:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬