ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট। রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি। রূপগঞ্জে ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। খানসামায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান। হানিট্র্যাপ মামলায় ত্রিশাল মহিলাদলের নেত্রী গ্রেপ্তার। দুই শূন্য থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা। মরুভূমির কান্না, ট্যাঙ্গোর উল্লাস। ভোলায় চাঁদা না দেওয়ায় নারী-পুরুষের গলায় জুতার মালা, গ্রেপ্তার ৪।

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি।

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানির তীব্র স্রোতে একটি সেতুর অংশ ধসে পড়ায় সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অপর পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই,২৬) ভোরে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পানির প্রবল স্রোতে একটি সেতুর অংশ ধসে পড়ে। গত দুই দিনের টানা বর্ষণে রাউজান পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবুয়া খালের ভাঙন রোধে সম্প্রতি জিও ব্যাগ ও ব্লক স্থাপন করা হলেও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তা কার্যকর হয়নি। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালটি প্রশস্ত করার পর পানির প্রবাহ ও স্রোতের বেগ বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুর একটি অংশ ধসে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার অধিকাংশ সড়ক প্রায় যানবাহনশূন্য ছিল। পানির তীব্র স্রোতের কারণে বিভিন্ন স্থানে অটোরিকশাসহ ছোট যানবাহন আটকে থাকতে দেখা যায়। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে উপজেলার আরও অনেক গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

পরিস্থিতির খবর পেয়ে রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে মদুনাঘাট সড়কের ভাঙনের বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর উদ্যোগে বিভাগের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি সংস্কার কাজ শুরু করেন।

রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ বলেন, “আমাদের অভিভাবক গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন। ভাঙন কবলিত সড়ক ও সেতু এলাকায় জরুরি ভিত্তিতে সংস্কার কাজ চলছে।”

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতোমধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। যেকোনো দুর্যোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে মানুষের পাশে থাকবেন।

সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান বাহাদুর। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট।

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি।

আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬