ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট।

হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট

হাসপাতালে মারা যাওয়া নবজাতকের লাশ নিয়ে বাড়িতে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে একটি ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা মৃত নবজাতকের স্বজনদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এছাড়া নৌকাটির সোলার প্যানেলের ব্যাটারিও তারা খুলে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইচগেট সংলগ্ন হাওরে লাশবাহী নৌকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।

মাইশা পরিবহন নামের ইঞ্জিনচালিত নৌকাটি করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিলো।

চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫দিন বয়সী কন্যাশিশু মঙ্গলবার (৭ জুলাই) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে স্বজনেরা রিজার্ভ করা নৌকাটি দিয়ে নবজাতকটির লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন।

নৌকাটির যাত্রী মারা যাওয়া নবজাতকের দাদা আবদুল হক জানান, জন্মের পর পরই তার নাতনী অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই) বিকালে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

আবদুল হক জানান, তাদের রিজার্ভ করা নৌকাটি করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে। তারা অনেক অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা তা উপেক্ষা করে যার কাছে যা ছিল তা ছিনিয়ে নেয়। মারধরের ভয়ে তারা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা ডাকাতদের দিয়ে দেন।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইচগেট এলাকায় পৌঁছালে ডাকাতরা নৌকায় উঠে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদলটি নৌকার সোলার প্যানেলের ব্যাটারি এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট।

আপডেট সময় : ০৯:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬