ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা।

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান এবং একটি বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

আজ রবিবার (১২ জুলাই,২৬) ভোর পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন জানান, আগুনে ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ২০ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানের কিছু মালামাল রক্ষা করা গেলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুনে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানের মালামাল পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নিরূপণে কাজ করছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা।

আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬