ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত হন।

ঢাকার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দুজন, যাঁরা বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৩ জুলাই,২৬) সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কা নগরীর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা, তাঁর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলাম। তাঁদের বাড়ি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নর্থ শ্যামলীর ২ নম্বর রোড এলাকায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি ব্যক্তিগত গাড়িতে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

একই পরিবারের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে নর্থ শ্যামলী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত হন।

আপডেট সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬