ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পুলিশ সুপারের তত্ত্বাবধানে সমন্বিত অভিযানে: অস্ত্রসহ গ্রেপ্তার মান্দার ২ কিশোর গ্যাং লিডার। ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত। গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন। লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক।

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী এলাকায় ঐই প্রথমবারের মতো সমতলের চা বাগান পরিদর্শন করতে এসে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) ২০২৬ দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ও সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

চা বাগানে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি চা পাতা তোলেন। এ সময় চা বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন তিনি।

সমতলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় চা শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষ দিন দিন বিস্তৃত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এসব চা বাগান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

পুলিশ সুপারের তত্ত্বাবধানে সমন্বিত অভিযানে: অস্ত্রসহ গ্রেপ্তার মান্দার ২ কিশোর গ্যাং লিডার।

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত।

আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬