*মানবিক সাহায্যের আবেদন: ৮ বছরের শিশু মেহেদী হাছানের চিকিৎসার জন্য সাহায্যের আকুতি*
হাফিজুর রহমান
*মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:*
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামের ৮ বছরের শিশু মেহেদী হাছান শারীরিকভাবে অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে।
শিশুটির পিতার নাম আব্দুল জলিল, মাতা মোসাঃ শান্তি বেগম। পরিবারটি অত্যন্ত দরিদ্র ও অসহায়। অর্থের অভাবে ছোট্ট মেহেদীর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।
এলাকাবাসী জানান, পরিবারটি দিনমজুর, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই অবস্থায় সন্তানের চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন অসহায় পিতা আব্দুল জলিল।
আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে ৮ বছরের শিশু মেহেদী হাছানের জীবন। মানবতার হাত বাড়িয়ে দিন।
*সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:*
শিশুটির বাবা – *আব্দুল জলিল*
মোবাইল: *01767889026*
গ্রাম: বানিয়াবাড়ি পূর্বপাড়া, ইউনিয়ন: কুড়ালিয়া, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল।
সারাক্ষণ ডেস্ক 


















