ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে বদলগাছী ওয়ার্ড যুবদল নেতা পলাশের মৃত্যু

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন

শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে বদলগাছী ওয়ার্ড যুবদল নেতা পলাশের মৃত্যু

​রাজু ইসলাম, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পলাশ হোসেন (৩৫) শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নিজ এলাকায় বাঁশ কাটতে গিয়ে শেয়ালের আক্রমণের শিকার হন পলাশ হোসেন। শেয়াল মারাত্মকভাবে কামড়ে দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তিনি নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করেন।

​তবে ঘটনার ১২ দিন পর তিনি পুনরায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে জলাতঙ্ক রোগের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুবদলের স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তবে জনসাধারণের কাছে এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।টিকা দেওয়ার পরেও কেন জলাতঙ্ক হলো এই প্রশ্ন এখন মুখে মুখে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে বদলগাছী ওয়ার্ড যুবদল নেতা পলাশের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬