ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ‎ গাজীপুরে পোশাক কারখানায় আগুন উদ্ধার ৬৭ জন। খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য ধামইরহাট প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্মান্তিক যুবকের মৃত্যু আহত -১ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত ফতুল্লার তক্কার মাঠ এলাকার নানা সমস্যা জেলা প্রশাসককে জানালেন বিএনপি নেতা রুহুল আমিন সিকদার

কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আমুয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

​নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে হলতা নদীতে গোসল করার কথা বলে বের হন। তারপর থেকে নিখোঁজ হয় জিহাদ। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে জিহাদের লাশ শনাক্ত করেন।

​বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি

০১৭১১১১২৪২২

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ‎

কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬