ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও মেধাবী ছাত্র জয়কে জীবিত পেল না তার পরিবার  নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ 

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সকালে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার এজাহার, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বিবরণ অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বাড়ির দক্ষিণ পাশে উচ্ছিষ্ট পানি ফেলতে যায় ওই কিশোরী। এ সময় তাকে একা পেয়ে আবুল কাশেম মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন কিশোরী প্রতিবেশী এক নারীকে ঘটনাটি জানায়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে কিশোরী স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।

কিশোরীর বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মাতব্বর তাদের ওপর চাপ সৃষ্টি করেন। ঘটনা জানাজানি হলে ভবিষ্যতে মেয়েটির বিয়ে দিতে সমস্যা হবে বলেও পরিবারটিকে বলা হয়েছিল। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুরো বিষয়টি তদন্ত করে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

০৬/১০/২৬

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬