ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫ গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যার ব্যস্ত সময়ে অ’স্ত্রের মুখে জি”ম্মি করে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেটেবের নারায়ণগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু খুলনা আদ-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে যান্ত্রিক ত্রুটি, নবজাতকদের নিয়ে ছুটছেন স্বজনেরা বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কালীগঞ্জের আড়িখোলা এলাকায় গোয়ালঘর থেকে গরু জবাই করে মাংস চুরি  বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে । শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার বার্তায় রাজৈরে দুর্গোৎসবের প্রস্তুতি সভা।

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানার মোড় এলাকার ফ্যামিলি কিচেন রেস্তোরাঁর নিচে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি মো. সোহেল জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হামলার পর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. শামা প্রাথমিক চিকিৎসা দেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদারের নেতৃত্বে কয়েকজন সোহেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় আমজাদ, তন্নী ও বাচ্চুসহ কয়েকজন সেখানে ছিলেন বলে জানা গেছে।

আহত সোহেলের অভিযোগ, বিএনপির দলীয় কর্মসূচির বিষয়ে তাকে ও কয়েকজন নেতাকর্মীকে জানানো হয়নি। এ বিষয়ে সেলিম শিকদারের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে হামলা করা হয়। এর আগে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সেলিম শিকদার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হামলার ঘটনা সত্য নয়।’

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামা বলেন, আহত অবস্থায় সোহেল নামের একজন হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬