খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে খুলনা মহানগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ১০০টি পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সম্প্রতি খালিশপুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দোতলার সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিয়ান ফাউন্ডেশন অফ ইউএসএ, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নাহিয়ান যুব ও মহিলা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের প্রধান পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরা সুলতানা (রত্না)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ এম নাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু এবং খালিশপুর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সারাক্ষণ ডেস্ক 


















