ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা  চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল  ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতালে দুর্নীতির জ্বলন্ত উদাহরণ দেখার কেউ নেই!  কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতার লাশ  ‎নারায়ণগঞ্জে ২৪০ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমাশিল্পীরা স্বাস্থ্য খাতে ‘ঘরের শত্রু বিভীষণ: জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত! চট্টগ্রামে বহুরূপী প্রতারক ‘দাদাভাই’ চকরিয়ায় গ্রেফতার: ধরা পড়ল আইনের ফাঁদে

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৪ জন সংবাদটি পড়েছেন

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশ্ন করার সুযোগ না দেওয়া এবং ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে সভা বর্জন করে কক্ষ ত্যাগ করেছেন খুলনার সাংবাদিকরা।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময়ের কথা বলা হলেও তাঁদের বক্তব্য ও প্রশ্ন করার সুযোগ সীমিত রাখা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃজেলা অপরাধ এবং পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন করতে গেলে বাধা দেওয়া হয়। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ছবি ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের সভাপতিসহ উপস্থিত সাংবাদিকরা সভা বর্জন করেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশ্ন করার সুযোগ বন্ধ রাখা এবং ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করা অযৌক্তিক। সাংবাদিকদের কাজের ধরন এভাবে নির্ধারণ করে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে তাঁরা সভা বর্জন করতে বাধ্য হয়েছেন।

এদিকে, ডিআইজি দায়িত্ব নেওয়ার পর সংবাদ সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের প্রয়োজনে তাঁর বক্তব্য পাওয়া কঠিন হচ্ছে বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা। তাঁদের দাবি, ফোন, খুদে বার্তা ও সরাসরি যোগাযোগের চেষ্টা করেও অনেক ক্ষেত্রে সাড়া পাওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের মতে, জেলা পর্যায়ের ঘটনায় পুলিশ সুপারের বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও আন্তঃজেলা অপরাধ দমন, রেঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সমন্বিত কার্যক্রম সম্পর্কে ডিআইজির বক্তব্যও প্রয়োজন। নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বার্থে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কার্যকর যোগাযোগ থাকা জরুরি।

সাংবাদিকদের সভা বর্জন ও উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

আপডেট সময় : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬