ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক ও উন্নত রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ অসুস্থতায় অসহায় রনি, অপারেশন সম্ভব নয়—সাহায্যের আবেদন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” কুমার নদের বুকে বৈতরণীর বিজয়কেতন! ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে এবং মঙ্গলবার (১৩ অক্টোবর) পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে চারজনকে আটক করে পুলিশ।

অভিযানের সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিরা হলেন—মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে মদন বাজার এলাকায় বসবাসকারী মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

১৩/১০/২০২৬ ইং

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬