প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়াত নন-পুলিশ সদস্য গৌতম কুমার বিশ্বাসের পরিবারের জন্য উপহারসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। একই সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকেও তাঁর পরিবারের জন্য পূজার উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেএমপি কমিশনারের কার্যালয়ে প্রয়াত গৌতম কুমার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের হাতে আইজিপির পাঠানো উপহার এবং কেএমপির পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
এ সময় প্রয়াত গৌতম কুমার বিশ্বাসের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনন্দে প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ ও কেএমপি।
সারাক্ষণ ডেস্ক 


















