ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়ালো

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬১৮ জন সংবাদটি পড়েছেন

ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪৬ জন।

মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এইচআরএএনএ’র বরাত দিয়ে জানিয়েছে, নিহত ৪৫২ জনের মধ্যে ২২৪ জন বেসামরিক এবং ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য। আহতদের মধ্যে বেসামরিক ১৮৮ জন এবং সামরিক সদস্য ১২৩ জন।

তবে নিহত ১১৯ জন এবং আহত ৩৩৫ জনের পরিচয় এখনো নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইরান সরকারের পক্ষ থেকে এতজন হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিমান হামলায় অন্তত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই সামরিক অভিযানে রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সংঘাত শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কোনো কূটনৈতিক উদ্যোগ গৃহীত হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ৪৫০ ছাড়ালো

আপডেট সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫