ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬৪১ জন সংবাদটি পড়েছেন

ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”

এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ইসরায়েলের আকাশসীমা ইরানের দখলে !

আপডেট সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫