ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

মাদারীপুরে হুমকি দিয়ে দিনের আলোয় ফ্লিল্ম স্টাইলে দূর্ধর্ষ ডাকাতি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৪০৪ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের প্রাণ কেন্দ্র সরকারি কলেজ রোড এলাকায় দিনের আলোয় সন্ত্রাসী কায়দায় মানব শূন্য নির্জন ঘরে ফ্লিম স্টাইলে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায় একদল ডাকাত।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টার সময় ৫ জনের একটি ডাকাত দল বাড়ির বহির্ভাগের প্রধাণ গেট ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে বাইরে থেকে তালা বদ্ধ ঘরের তালা ভেঙ্গে ভেতর প্রবেশ করে। ভেতরে থাকা ২ টি আলমারির তালা খুলে ৫ লক্ষ নগদ টাকাসহ বিভিন্ন স্বর্নালঙ্কার নিয়ে যায় সেই সাথে ভাংচুর করে মূল্যবান আসবাব পত্র। যার আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ২০ হাজার টাকা।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান (৫১) জানান, স্থানীয় কিছু চাঁদাবাজ বেশ কিছু দিন ধরে নানা ধরনের হুমকি-ধামকি ও চাঁদা দাবী করে আসছে। এমনকি চাঁদা না দিলে ঘর-বাড়ি লুটপাটের হুমকিও দিয়ে আসছিলেন সংঘবদ্ধ ডাকাত দলটি।

১৫’ই জুন (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় সুমন মোড়ল নামে একজন ডাকাত তার বসত বাড়িতে প্রবেশ করে ৮ ঘন্টার মধ্যে ৫ লক্ষ টাকা দাবী করে এবং হুশিয়ারী দিয়ে বলেন, টাকা না দিলে পোলাপান সব লুট করে নিয়ে যাবে। রাত পোহালে ডাকাতদের বেঁধে দেয়ে ৮ ঘন্টা পেড়োতেই শুরু হয় ফ্লিম স্টাইলে ডাকাতি।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে আরও ৯/১০ জন অজ্ঞাতনামা।
আসামীরা হলেন, সুমন মোড়ল (৩৮), পিতা- মৃত, মোতালেব মোড়ল; নয়ন হাওলাদার (২৮), পিতা- খোকন হাওলাদার; বাতেন হাওলাদার (৫৫), পিতা-মৃত, আলতাজউদ্দিন হাওলাদার; পারভেজ হাওলাদার (২৫), পিতা-মৃত, সাদেক হাওলাদার; সজিব হাওলাদার (৩৫), পিতা- বাদল হাওলাদার। অভিযুক্ত সকলেই কলেজ রোড এলাকার স্থানীয় বাসিন্দা।

এ ঘটনায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামীদেরকে ধরতে ও উপযুক্ত শাস্তি নিশ্চিতে ভুক্তভোগীকে আস্বস্থ্য করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

মাদারীপুরে হুমকি দিয়ে দিনের আলোয় ফ্লিল্ম স্টাইলে দূর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০৬:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫