ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়? খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ।

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩২৫ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “সরকার সব সময় মানুষের পাশে আছে। প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডের মতো দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করাই সরকারের মানবিক দায়িত্ব।”

অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের দুর্যোগে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার এবং দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ

আপডেট সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫