ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক বিএডিসির কর্মকর্তা মোজাফফর হোসেন

দিনাজপুরে গাঁজা

সেবনের সময় মোজাফফর হোসেন (৫৪) নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর সদরের চেহেলগাজী আমউড় এলাকায় সাইদুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোজাফফর হোসেন পাবনার বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা খামারবাড়ি কৃষি ভবনে চাকরিরত অবস্থায় রয়েছেন।

এর আগে তিনি দিনাজপুর বিএডিসি বীজ বিপণন কেন্দ্রের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের আমইড় গ্রামে সম্পত্তি কেনেন। সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য মাঝেমধ্যে তিনি দিনাজপুরে আসতেন।

  • দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা নং- ৪০।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা হয়েও গাঁজা সেবনে জড়িত থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত মোজাফফর সরকারি চাকরির সুযোগ নিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রে উল্লেখ রয়েছে যে, মোজাফফর হোসেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজে পড়ালেখার সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি পদোন্নতি পেয়ে খামারবাড়িতে দায়িত্ব পান এবং ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক বিএডিসির কর্মকর্তা মোজাফফর হোসেন

আপডেট সময় : ০৯:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫