ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের একজন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রায়হান শেখ (৩০)টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে, তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. বুলবুল শেখ তার ব্যবহৃত মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার রাতে বাসার সিঁড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু ফজরের নামাজের সময় দেখতে পান, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শেখ স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে এবং সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫