ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ।

ঘোড়াঘাটে জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে ৫টি কলোনির মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৪২ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (এমএফআরও), রংপুর কর্তৃক ১৩৭৫ একর জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ঘোড়াঘাট-হিলি সড়কের উপজেলা পরিষদের সামনে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর—এই পাঁচটি কলোনির হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে ১৮০ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক কমিটি (এসসিপি) ঘোড়াঘাট উপজেলা শাখার সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন, সরফরাজ আহমেদ দুলাল, রাকিব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ সৈনিক মহাজেরদের পুনর্বাসনের জন্য ১৪টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এককালীন লিজ দেয়। পরবর্তীতে এসব জমি এস.এ রেকর্ডভুক্ত হলেও সম্প্রতি এমএফআরও কর্তৃক সেসব জমিতে সেনা ক্যাম্প স্থাপন, বাড়িঘর নির্মাণে বাধা এবং ৯৯ বছরের নতুন লিজের জন্য চাপ প্রয়োগ, ভয়ভীতি ও হয়রানিমূলক তৎপরতা চলছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও বলেন, এই জমিতে বসবাসরত পরিবারগুলোর অধিকাংশই কয়েক প্রজন্ম ধরে বসবাস করছেন। হঠাৎ করে এমএফআরও কর্তৃক দখলচেষ্টা মানবাধিকার ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধানের আহ্বান জানান।

উল্লেখ্য, মানববন্ধনে প্রায় ২ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩।

ঘোড়াঘাটে জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে ৫টি কলোনির মানববন্ধন, স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫