ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চিরিরবন্দরে পরিবেশবিরোধী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩২০ জন সংবাদটি পড়েছেন

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। এতে ছয়টি নার্সারিতে উৎপাদিত ২৫ হাজারের বেশি চারা ধ্বংস করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) চিরিরবন্দর উপজেলার নশরতপুর, ইসফপুর ও আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিনেশ চন্দ্র এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বাজারজাত করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে অভিযান চালিয়ে এসব গাছের চারা ধ্বংস করা হয়।

নার্সারি মালিকরা দাবি করেন, এসব চারা উৎপাদনে তাদের বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে। হঠাৎ করে ধ্বংস করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিপূরণ নিয়ে তারা উদ্বিগ্ন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, ইউক্যালিপটাস গাছ অত্যধিক পানি শোষণ করে এবং মাটির উর্বরতা ধ্বংস করে। একইভাবে আকাশমণিও পরিবেশের জন্য উপকারী নয়। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী চারা ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার এসব নার্সারি মালিকদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করবে।

ইউএনও ফাতেহা তুজ জোহরা বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চিরিরবন্দরে পরিবেশবিরোধী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

আপডেট সময় : ১২:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫