ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

দিনাজপুরে ইউপি সদস্য হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু, পরিবারের সন্দেহে থানায় অভিযোগ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৩৯ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পরিবারের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে হারুন মেম্বার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাড়ির পাশে একটি তাল ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তিনি নিজেই মোবাইল ফোনে স্থানীয়দের খবর দিলে গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করে।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে তাঁর পিতা আব্দুল মজিদ হাকিমপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন,
আমরা দুপুর দেড়টার দিকে খবর পাই, ইউপি সদস্য হারুনুর রশিদের মৃত্যু বিষ প্রয়োগের কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

দিনাজপুরে ইউপি সদস্য হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু, পরিবারের সন্দেহে থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫