ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে ৫ মিলকে জরিমানা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৯২ জন সংবাদটি পড়েছেন

মিলন আহমেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান সরবরাহ না করায় ছয়টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ জুলাই ২০২৫) দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিলকে ৫০ হাজার টাকা, সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিলকে ৩৫ হাজার টাকা, মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলসকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলসকে ৫০ হাজার টাকা এবং পূবালী অটো রাইস মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, বর্তমানে বোরো খাদ্যশস্য সংগ্রহের মৌসুম চলছে। দিনাজপুর জেলার ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ধান সরবরাহ করছে না। এ বিষয়ে খোঁজ নিতে আজ ছয়টি মিল পরিদর্শন করা হয়। দেখা যায়, প্রতিটি মিলে প্রচুর পরিমাণ ধান মজুদ রয়েছে এবং তারা নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে, অথচ সরকারের গুদামে সরবরাহ করছে না।

তিনি আরও বলেন, মিলের লাইসেন্স অনুযায়ী এক মাস পর্যন্ত ধান মজুদ করা বৈধ। কিন্তু অধিক মুনাফার আশায় তারা এর বেশি সময় ধরে ধান মজুদ করছে। এতে করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এজন্য পাঁচটি মিলকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ আগস্টের মধ্যে সব চুক্তিভুক্ত চাল সরবরাহের জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সরবরাহ নিশ্চিত না করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দিনাজপুরে চুক্তি ভঙ্গ ও অবৈধ মজুদের অভিযোগে ৫ মিলকে জরিমানা

আপডেট সময় : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫