ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৯৮ জন সংবাদটি পড়েছেন

প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছ বাংলাদেশ দল।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। কারণ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।

এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২ ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে পয়েন্ট আছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাবার সুযোগ নেই বাহরাইন ও তুর্কমেনিস্তানের।

তবে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট স্পর্শ করার সুযোগ আছে মিয়ানমারের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা এখন  নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫