ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়? খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে দিনাজপুরে কিন্ডার গার্ডেনের মানববন্ধন

দিনাজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশব্যাপী প্রায় ৪৫ হাজার কিন্ডার গার্ডেন ও বহু বেসরকারি প্রতিষ্ঠান সরকারি বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ গত ১৫ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি পত্র জারি করে কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে বাকি সবাইকে বঞ্চিত করেছে। এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস ও মেধার স্বীকৃতি। এভাবে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও বৈষম্যের বোধ তৈরি হবে।

জেলা সহসভাপতি হুমায়ুন কবির সরকার বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা সভাপতি আবু ছাত্তার, সাধারণ সম্পাদক মাহফুল আহমেদ প্রমুখ।

তারা অবিলম্বে ১৭ জুলাই ২০২৫ তারিখের পত্র বাতিল করে সকল প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে দিনাজপুরে কিন্ডার গার্ডেনের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫