ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য চায়ের দোকান, ফলের দোকান, পানের দোকানসহ অন্যান্য অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং জারিফ সুলতান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হেঁটে চলাচল করতে সমস্যা হতো। এ ছাড়া জরুরি চিকিৎসাসেবায় আসা রোগী ও তাদের স্বজনদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, এসব অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন যাবৎ ফুটপাথ ব্যবহারের সুযোগ ছিল না। প্রশাসনের এমন উদ্যোগে পথচারীদের চলাচল অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন তারা।

এ সময় ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, ভবিষ্যতে আবার কেউ ফুটপাত দখল করে দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

আপডেট সময় : ০২:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫