ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মাঠকর্মীদের পুরস্কার বিতরণ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৫৫ জন সংবাদটি পড়েছেন

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ. এল. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রোজিৎ সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পার্থ জ্যোতির্ময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বরকতউল্লাহ, ২নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হুসেন আলী প্রমুখ।

মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ আল মুসাব্বির সিয়ামের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সচেতন করতে হবে। ন্যায্য ও টেকসই বিশ্ব গড়তে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের ৬ জন শ্রেষ্ঠ মাঠকর্মীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন।

বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মাঠকর্মীদের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫