ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

রানীপুকুরে গুদামঘর থেকে মাদকসহ গ্রেপ্তার ইউপি সদস্যার স্বামী

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৩৪ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবলদিঘী বাজারে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ জিয়াউর রহমান জিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা (মেম্বারনী) জেসমিন আরা পারুলের স্বামী।

সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজস্ব গুদামঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে।

বিরল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় বাজার এলাকায় নিজস্ব গুদামঘর ব্যবহার করে জিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, নির্বাচিত ইউপি সদস্যার স্বামী হওয়ায় এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। গ্রেপ্তারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

রানীপুকুরে গুদামঘর থেকে মাদকসহ গ্রেপ্তার ইউপি সদস্যার স্বামী

আপডেট সময় : ০৪:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫