ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

সস্ত্রীক সাবেক ডিআইজি বাতেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন এবং তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আব্দুল বাতেন দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

হীরার আবেদনে বলা হয়, হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তাকরণের অভিযোগ তদন্তাধীন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নূরজাহান আক্তার হীরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসামি নূরজাহান আক্তার হীরার বিদেশ গমন রহিত করা আবশ্যক। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

সস্ত্রীক সাবেক ডিআইজি বাতেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫