ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

গণপূর্ত মন্ত্রণালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোন ক্যাটাগরি না রাখার নির্দেশনা।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৪০২ জন সংবাদটি পড়েছেন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাকে তাদের ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে নতুন করে ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

রোববার গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির একই পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোন প্রকার ক্যাটাগরি (যেমন-এ, বি, সি শ্রেণি) না রেখে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের স্বাক্ষরিত গত ২৯ জুলাইয়ের পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন।

গণপূর্ত মন্ত্রণালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোন ক্যাটাগরি না রাখার নির্দেশনা।

আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫