ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৮১৬ জন সংবাদটি পড়েছেন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন স্লোগাননির্ভর রাজনীতি নয়, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাভিত্তিক রাজনীতি চায়। বিএনপি বিশ্বাস করে, আগামী দিনে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ-যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নে বিএনপি বিশ্বাস করে। দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ ও যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।

তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তরুণ ও যুব সমাজকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতেই হবে। বিশ্বের সব দেশেই তরুণ ও যুব সমাজ উন্নয়ন ও অর্থনীতির প্রাণশক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে, যাতে আমরা মিলেমিশে দেশ গড়তে পারি।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে এবং জনগণের মন জয় করতে পারলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো। তার ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের মুখে হাসি ফুটবে।

সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী এবং সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়: তারেক রহমান

আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫