ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

জামায়াতের ভাব বেড়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘ভাব অনেক বেশি বেড়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছে জামায়াত। রাজাকার, স্বৈরাচার, বাকশাল  এই তিনটি শব্দ মানুষের কাছে ঘৃণিত। যত সংস্কারই হোক, জামায়াত ভালো হবে না। তাদের ভাব অনেক বেড়ে গেছে।

তিনি আরও বলেন, জামায়াত নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট। সচিবালয়ে সব জামায়াত। এত জামায়াত কোত্থেকে এলো? হাসিনা কি জামায়াত পালতো? দেশে অফিস খুলতে না পারলেও আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে। আওয়ামী লীগের জন্ম পাকিস্তানে।

শেখ মুজিব ও শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা নিয়ে গয়েশ্বর বলেন, জিয়া ৯ মাস দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি। আমরা লুকিয়েছিলাম, কিন্তু পালাইনি। শেখ মুজিবের পালানোর অভ্যাস আছে, হাসিনাও সেই অভ্যাস পেয়েছে।

আরাফাত রহমান কোকো প্রসঙ্গে তিনি বলেন, ১/১১ তে শুধু চিকিৎসার জন্য কোকো বিদেশ যেতে চেয়েছিলেন। কোকো রাজনৈতিক চক্রান্তের শিকার। সে রাজনীতি করতো না, খেলাধুলা নিয়ে থাকতো। অনেকেই জিয়া পরিবার শেষ করে দিতে চায়, কিন্তু এটা সম্ভব নয়।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জামায়াতের ভাব বেড়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় : ১১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫