ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

জুলাই গণ অভ্যুত্থান দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

  • সালথা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৩৮৪ জন সংবাদটি পড়েছেন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তার নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় এক পথসভায় বলেন, “আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এখনো আওয়ামী দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে চায়।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজিত হয় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলতে চায়, মাটিকে অস্থিতিশীল করতে চায়। এখন থেকে আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী খুন-গুম হয়েছে, বহু পরিবার ধ্বংস হয়েছে। এখনও শেখ হাসিনার আয়নাঘর থেকে অনেকে ফেরত আসতে পারেনি।

তিনি অভিযোগ করেন, গত বছর শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্র-জনতাকে নির্মমভাবে দমন করা হয়েছে।

পথসভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। পথসভা শেষে শামা ওবায়েদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়, যা বাইপাস সড়ক থেকে শুরু হয়ে সালথা বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জুলাই গণ অভ্যুত্থান দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আপডেট সময় : ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫