ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

ঠাকুরগাঁওয়ে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সোমবার (১১ আগস্ট ২০২৫) শহরের শিবগঞ্জের কাশিডাংগা বাজারে একদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের রক্তদানের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং জরুরি রক্ত সরবরাহের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা আনিসুজ্জামান নাহিদ বলেন, আমরা দুটি মূল উদ্দেশ্য নিয়ে কাজ করি প্রথমত, জনস্বার্থে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং দ্বিতীয়ত অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের যোগান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রক্তদান শুধু মানবতার সেবাই নয়, এটি সুস্থ থাকারও অন্যতম উপায়। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত বছরে অন্তত একবার রক্তদান করা।

ক্যাম্পে সংগঠনের প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবী কাজ করেন। স্থানীয় সাংবাদিক, সমাজসেবী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। আয়োজকরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

ঠাকুরগাঁওয়ে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

আপডেট সময় : ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫