ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

ঠাকুরগাঁওয়ে ভোররাতে অভিযান, দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে যৌথ বাহিনী শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মনজুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় মনজুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে ইউনুস আলীর বাড়ি থেকে ৯১ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনজুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

ঠাকুরগাঁওয়ে ভোররাতে অভিযান, দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫