ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

তিস্তার পানি দ্রুত বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা

উজানে ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মেঘালয়ে টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী দুই দিনের মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

এ পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের শনিবার (৯ আগস্ট) দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামী তিন দিন তিস্তার পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সময়ে সুরমা-কুশিয়ারা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও সতর্কসীমায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গঙ্গা ও পদ্মার পানি সমতলও ক্রমশ বাড়ছে।

তিস্তার পানি বৃদ্ধি পেলে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে পাটগ্রাম: গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ: ভোটমারী, শৈইলমারী, নোহালী
আদিতমারী: মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী

সদর: ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী, গোকুন্ডা

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ঢাকার বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে। তবে পানি বৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করা হচ্ছে। সাময়িকভাবে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

তিস্তার পানি দ্রুত বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা

আপডেট সময় : ০২:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫