ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

পতিতাবৃত্তি থেকে লাস্যময়ী এক চিত্রনাট্যকারের জীবন যুদ্ধের কাহিনী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৩২৬ জন সংবাদটি পড়েছেন

চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু একজন শক্তিশালী কাহিনির পেছনে থাকেন যিনি, সেই লেখকদের অবদান প্রায়ই থেকে যায় আড়ালে। এমনই একজন লেখক হলেন শাগুফতা রফিক, যার বাস্তব জীবন একেবারে সিনেমার মতোই চমকপ্রদ ও হৃদয়বিদারক।

সময়ের আঘাত তাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়। তিনি তার জীবনের একটা পর্যায় কাটিয়েছেন বার ডান্সার হিসেবেও, কিন্তু গল্প বলার শখ তাকে মুম্বাইয়ের মায়ানগরীতে নিয়ে আসে, যেখানে তিনি সুপারহিট ছবির গল্প লিখেছিলেন, ইমরান হাশমি এবং আদিত্য রায় কাপুরকে তারকাও বানিয়েছিল তার লেখা ছবির গল্পে।শfগুফতা রফিক ‘উও লমহে’, ‘মার্ডার ২’, ‘জন্নত ২’, ‘আশিকি ২’, ‘জিসম ২’ এবং ‘রাজ ৩ডি’-র মতো সুপারহিট সব ছবির চিত্রনাট্য লিখেছিলেন। চলচ্চিত্রের জন্য লেখা গল্প অসাধারণ তো বটেই, তবে তার নিজের জীবনের অভিজ্ঞতা চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় ছিল না। শাগুফতাকে কলকাতার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কযুক্ত মহিলা দত্তক নিয়েছিলেন।

এর একটি প্রতিবেদন অনুসারে, ব্যবসায়ীর মৃত্যুর পর শাগুফতা এবং পরিবার সংগ্রাম করতে বাধ্য হয়েছিল। শাগুফতার বয়স যখন ১১ বছর, তখন তিনি তার মাকে সাহায্য করার জন্য প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন। সেই সময়ে শাগুফতা প্রতি রাতে ৭০০ টাকা আয় করতেন। অনেক সময় আবার তাকে ৫০০ টাকায় এক মাস টিকে থাকতে হত।

‘আল জাজিরা’-র কাছে পুরনো দিনের কথা বলতে গিয়ে শাগুফতা রফিক বলেন, অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা অনিরাপদ। টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয়! শাগুফতার বয়স যখন ১৭, তখন তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যাকে শাগুফতা নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় বলে মনে করেন। স্থিতিশীলতা খুঁজে পেতে তিনি সেই খারাপ সম্পর্কে থেকে যান। যখন সেই ব্যক্তি চলে যান, তখন শাগুফতাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হয়।

অবশেষে, জীবিকা নির্বাহের জন্য তাকে  বার ডান্সারের কাজ নিতে হয়। জীবনের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে শাগুফতা বলেন, এটা একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম। তার পর আমি মুম্বাই থেকে দুবাই পালিয়ে যাই। সমস্ত অসুবিধা সত্ত্বেও গল্প লেখার প্রতি তার আগ্রহ কমেনি, কিন্তু বলিউডে বিরতি পাওয়া সহজ ছিল না।

শাগুফতা কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণও নেননি। সে কারণে অনেক প্রোডাকশন হাউজ এবং টিভি শো তাকে প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেন, লেখক হিসেবে কাজ চাইতে আমি প্রোডাকশন হাউস এবং টিভি শোতে গিয়েছিলাম, কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছিল না কারণ আমার কোনও অভিজ্ঞতা ছিল না।

  1. মহেশ ভাটের প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্ম স’-এ যোগদানের পর শাগুফতার জীবন বদলে যায়। এখানেই তিনি তার প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। তিনি অনেক সুপারহিট ছবির স্ক্রিপ্ট লেখেন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের  বড় নাম।
Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

পতিতাবৃত্তি থেকে লাস্যময়ী এক চিত্রনাট্যকারের জীবন যুদ্ধের কাহিনী

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫