ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : ১জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন সাজা, ৪জন খালাস সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ। নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে। ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের। নেত্রকোণায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম ‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা হোক। হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে নুরুল হুদা (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নুরুল হুদা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র।

এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার নং- ৬৬/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে ও ভাগনা বাড়ীর পাশে গাছের আম কুড়ানোর জন্য গেলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা নুরুল হুদা দুজনের গলায় চাকু ধরে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী তার মেয়ে ও ভাগিনাকে খোঁজাখুঁজির করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পার্শ্বে তুলসীগঙ্গা নদীর ধারে গেলে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে একটি ঝোপ থেকে কান্নাকাটি করে শিশু দুজন বের হয়ে আসে। সেখানে দুজনকে চাকু দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ বিষয়ে নুরুল হুদা বলেন, ঘটনার দিনে আমি ওই পথে বাড়ী ফিরছিলাম। পথেই বাচ্চারা খেলাধুলা করছিল, আমি তাদের কিছু না বলে বাড়ীতে চলে আসি। পরে জানতে পারি শিশুটির বাবা বাদি হয়ে আমার নামে মামলা করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।

পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এ বিষয়ে আদালত থেকে একটি কাজ এসেছে। আমরা তদন্তের মাধ্যমে যথাসময়ে আদালতে প্রেরণ করবো।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ।

পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫