ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

মাদারীপুরে ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

ঋমাদারীপুরে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির কর্মী সম্মেলন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাদারীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে এবং সামা ওবায়েদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সম্মেলনে বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দুর্নীতি আর লুটপাট করে ক্ষমতায় বেশিদিন থাকা যায় না। আজ ফ্যাসিবাদীদের পতন এমনভাবে হয়েছে যে জনগণ এখন আওয়ামী লীগের নামটাও শুনতে চায় না।” তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করায় জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের কোনো স্থান বিএনপিতে হবে না।

সভাপতির বক্তব্যে সামা ওবায়েদ বলেন, মাদারীপুরে বিএনপির কর্মীরা পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করেন। চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি স্লোগান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” উল্লেখ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সম্মেলনের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব জাহান্দার আলী জাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ূন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু,মো. শাহজাহান মিয়া সরদার, বিএম মাহমুদ আলম সরদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, মো. সাদিকুর রহমান সাদিকসহ আরও অনেকে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

মাদারীপুরে ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

আপডেট সময় : ১২:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫