ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ তিনজন আটক

যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১০ আগস্ট ২০২৫) সীমান্তবর্তী বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় ৪৯ বিজিবির যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধুপুর গ্রামের মো. তুহিন হোসেন (৩৪), যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও তৌহিদুল ইসলাম (২৪)। তুহিন হোসেনকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং অপর দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স, পোশাক সামগ্রী, জিরা, কীটনাশক, ঔষধ, ভারতীয় রুপি ও খাদ্য সামগ্রী। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার ৯৩৪ টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই সফলতা এসেছে। সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ তিনজন আটক

আপডেট সময় : ১২:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫