ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

শাহজালাল বিমানবন্দরে সোনা পাচারের সময় বিমানের কেবিন ক্রু আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের সময় রুদাবা সুলতানা (সিনিয়র কেবিন ক্রু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) নামের এক কেবিন ক্রুকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (তারিখ) বিকেলে রিয়াদ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। তার কাছ থেকে ২৩০ গ্রাম সোনা ও একটি নতুন আইফোন জব্দ করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফ্লাইট অবতরণের পর ক্রুরা নিয়ম অনুযায়ী বের হচ্ছিলেন। এসময় সন্দেহজনক আচরণ করায় রুদাবা সুলতানাকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। ব্যাগেজ তল্লাশির পর বডি স্ক্যানিংয়ে নিতে চাইলে তিনি গড়িমসি করেন। পরে অন্তর্বাসে লুকানো বিশেষভাবে তৈরি সোনার বার ফেলে তা পা দিয়ে ঢাকার চেষ্টা করেন। কাস্টমস কর্মকর্তারা তা উদ্ধার করে জব্দ করেন।

এ বিষয়ে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এসএম শরাফাত হোসেন বলেন, কেবিন ক্রুটি প্রথমে কোনো পণ্য থাকার কথা অস্বীকার করেন। কিন্তু পরে নিজেই সোনা ফেলে লুকানোর চেষ্টা করেন। উদ্ধার করা স্বর্ণের ওজন ২৩০ গ্রাম। বিনা ঘোষণায় কোনো কেবিন ক্রু এসব বহন করতে পারেন না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, রুদাবা সুলতানা নিজেকে কেবিন ক্রু ইউনিয়নের সভাপতির বোন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব খাটাচ্ছিলেন। বিমানের ফ্লাইট পার্সার বিভাগের সূত্র জানায়, সাবেক সরকারের সময় তিনি প্রায়ই ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পেতেন এবং প্রভাবশালী রাজনীতিকদের সঙ্গে ছবি তুলে বিমানবন্দরে নানা অনৈতিক সুবিধা নিতেন।

বর্তমানে আটক কেবিন ক্রুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন।

শাহজালাল বিমানবন্দরে সোনা পাচারের সময় বিমানের কেবিন ক্রু আটক

আপডেট সময় : ০২:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫