ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১১৭ জন সংবাদটি পড়েছেন

প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ের সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলায় অভিযোগকারীসহ মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২0 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল নগদ পরিশোধ করেন। এছাড়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তদন্তে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।

তাছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন পাপিয়া দম্পতি। এসব সম্পদেরও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

বিশেষ প্রতিনিধি

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

৬ কোটি টাকার অবৈধ সম্পদ: পাপিয়া দম্পতির ৪২ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫