ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

কাশিপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৭ জন সংবাদটি পড়েছেন

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নির্দেশনায় সারা দেশে জনসভা কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নে বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে না’গঞ্জের বাংলাবাজার গোলাম ডাইং সংলগ্ন মাঠে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

চেয়ারম্যানের নির্দেশে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাস্থলে আসার আগে নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা মুখরিত ছিল।

জনসভায় জাকের পার্টির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। তিনি দলের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়নে জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, জাকের পার্টি দেশের সকল মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদ হাসান জামাল, যিনি দলের যুবকদের সংগঠিত করার ওপর জোর দেন। এ ছাড়া জাকের পার্টি ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এমিলও বক্তব্য রাখেন।

জনসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সদস্য শাহিন আহমেদ ও হাবিবুর রহমান, এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রী ফ্রন্টসহ সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতিবৃন্দ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

কাশিপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫