ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

মাদারীপুর জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন লাভলী রানী বিশ্বাস।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬১ জন সংবাদটি পড়েছেন

আজ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি: তারিখ মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো “গুণী শিক্ষক নির্বাচন-২০২৫” প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগিতায় গুণী প্রধান শিক্ষক ও গুণী সহকারী শিক্ষক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ৫ জন গুণী প্রধান শিক্ষক ও ৫জন গুণী সহকারী শিক্ষক। জেলা প্রশাসক মহোদয়ের স্বচ্ছ ও দক্ষ পরিচালনায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন আমাদের রাজৈর উপজেলার ৭৩ নং উল্লাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লাভলী রানী বিশ্বাস।তিনি  রসায়ন বিজ্ঞানে  অনার্স (১ম শ্রেণি-১৯তম) ও মাস্টার্স ( ১ম শ্রেণি-৭ম) ডিগ্রীধারী এই গুণী শিক্ষক এবছর টানা দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।এই গুণী শ্রেষ্ঠ শিক্ষিকার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ী গ্রামে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অর্জুন বরের পুত্রবধূ।তার স্বামীর নাম অপূর্ব কুমার বর । তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অবহেলিত এবং পিছিয়ে পড়া সমাজের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষিত করে সমাজের আমূল পরিবর্তনে ভূমিকা রাখা। তিনি শিক্ষকতার মধ্য দিয়ে মানুষের মাঝে আলো ছড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সারাক্ষণ বার্তাকে তিনি বলেন, শিক্ষাই পারে সমাজকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিতে।এ কাজের জন্য সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

মাদারীপুর জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন লাভলী রানী বিশ্বাস।

আপডেট সময় : ১১:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫