ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন আসামি গ্রেফতার। রাজৈরে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড। “আরাফ বাংলাদেশ” মানবিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত।  মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বদলী হলেও মাগুরা ছাড়ছেন না। দ্রুত অপসারণের দাবী। শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়া নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৬২ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী মারিয়া ইসলাম (১৮) গত রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন, দুপুর ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ড অথবা ভাঙ্গা রাস্তার মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে বাস থেকে নামার পর মারিয়া তার মাকে ফোন দিয়ে জানিয়েছিলেন- তিনি বাস থেকে নেমেছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মারিয়ার বাড়ি রাজবাড়ীতে। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। পরিবারের দাবি, মায়ের সঙ্গে শেষবার কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারিয়ার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

মারিয়ার পরিবার এখন চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে শহরের বিভিন্ন এলাকায় খোঁজ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন- তবুও কোনো সাড়া মিলছে না।

মারিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা শুধু ফোন দিয়েছিল- ‘মা, বাস থেকে নেমেছি’। তারপর থেকে কোনো খোঁজ নাই। আমার বুক ফেটে যাচ্ছে, কেউ যদি ওর খবর পেয়ে থাকেন, একটু জানাবেন।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৪০৭৫২৯৭৯৩ এই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি ব’ন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় মারিয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

যদি কেউ মারিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

একজন মায়ের বুকভরা আকুতি- ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়াকে ফিরিয়ে দিন তার আপনজনের কাছে। যোগাযোগ করার জন্য মারিয়ার মামার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি মারিয়ার খোঁজ পেলে -01720550623 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়া নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার।

আপডেট সময় : ০৬:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫