ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪৪৭ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানকে শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা)  মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে হেলেন জেরিন খানকে সংসদীয় আসন মাদারীপুর ১ ও মাদারীপুর -২ মহিলা সংরক্ষিত আসনের দায়িত্ব প্রদান করেন।

এ ঘোষণার পর মাদারীপুরসহ ফরিদপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এই তিনটি সংসদীয় আসনে দল আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা হেলেন জেরিন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ নেত্রী দায়িত্বপ্রাপ্ত সংসদীয় আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

এদিকে, হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‌ এবং বিএনপির মহাসচিব‌ মির্জা ফখরুল ইসলাম আলমগীর -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত  সংসদীয় আসনে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬