ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত। রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর। ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” বাণিজ্যে শত কোটি টাকার প্রতারণা : কৃষকলীগ নেতা মাকসুদ–সোহেল সিন্ডিকেটের ভয়ঙ্কর জাল-জালিয়াতি!  গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা ইউসিবি ব্যাংকের জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা।

থামানো যাচ্ছে না ইলিশ ধরার তৎপরতা।গোয়ালন্দে পদ্মানদীতে ইলিশ মাছ রক্ষায় প্রশাসনের অভিযান।

  • মোঃ মাসুদ মন্ডল
  • আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২০৯ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে মাছ ধরতে না পারে, সেজন্য প্রতিদিনই চলছে বিশেষ অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র মৎস্য কর্মকর্তা নেতৃত্ব দিচ্ছেন এসব অভিযানে। অভিযান চলাকালে জব্দ করা হচ্ছে নিষিদ্ধ জাল ও ইলিশ মাছ, আর জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে চলছে প্রচার কার্যক্রম।

ইতিমধ্যে গত এক সপ্তাহে পদ্মানদীর বিভিন্ন ঘাট এলাকা থেকে কয়েক হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও অবৈধ মাছ ধরায় জড়িত একাধিক জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।স্থানীয় জেলেরা জানান, “প্রশাসনের এই উদ্যোগে আমরা সহযোগিতা করছি, যাতে ভবিষ্যতে বেশি ইলিশ পাওয়া যায়। প্রশাসনের বার্তা:

“মা ইলিশ বাঁচলে, ইলিশের ভবিষ্যৎ বাঁচবে”।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত।

থামানো যাচ্ছে না ইলিশ ধরার তৎপরতা।গোয়ালন্দে পদ্মানদীতে ইলিশ মাছ রক্ষায় প্রশাসনের অভিযান।

আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫