ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দুর্নীতিবাজ প্রকৌশলীর পদন্নোতি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে তোলপাড়! ন্যাম ভবনের নীরব ফ্ল্যাটে এক তরুণীর মৃত্যু: প্রশ্নের ভার, সত্যের অপেক্ষা। শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে রোহিঙ্গা ক্যাম্পে যুব সংলাপ নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

মাদারীপুরে স্বামী কর্তৃক ভাগ্নিকে নিয়ে বারবার নিরুদ্দেশ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩১৫ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকার এক চাঞ্চল্যকর ঘটনায়, ২৬ বছর বয়সী জাহিদ খাঁ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী পলিনা আক্তারকে ছেড়ে বারবার ভাগ্নিকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। এই ঘটনা নিয়ে এ পর্যন্ত তিনি কমপক্ষে তিন থেকে চার বার নিরুদ্দেশ হয়েছেন। সর্বশেষ, গতকাল রোববার (১২ অক্টোবর) দুপুরেও তিনি ঘর ছাড়েন। ফলে স্ত্রী পলিনা আক্তার নিরুপায় হয়ে গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।

জানা যায়, সাথি আক্তার (১৮), যাঁর সাথে জাহিদ খাঁ পালিয়ে যাচ্ছেন, তিনি পলিনা আক্তারের আপন বড় বোনের মেয়ে এবং সম্পর্কে তাঁর ভাগ্নি। সাথি আক্তার শরীয়তপুর জেলার পালং থানাধীন বিনোদপুর চরের কান্দী এলাকার নাসিরুদ্দিন খানের মেয়ে।

পলিনা আক্তার জানান, প্রায় এক বছর আগে স্বামী জাহিদ খাঁ প্রথমবার ভাগ্নিকে নিয়ে পালিয়ে যান। সেই সময় বহু খোঁজাখুঁজির পর স্বামীকে না পেয়ে তিনি মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাহিদ খাঁ ফিরে আসেন এবং আর এমন করবেন না বলে অঙ্গীকার করেন। এরপর কৌশলে তিনি স্ত্রীকে দিয়ে অভিযোগ প্রত্যাহার করিয়ে নেন। কিন্তু সেই ঘটনার প্রায় ৭ মাস পর, গতকাল দুপুরে জাহিদ খাঁ আবার বাসা থেকে বের হন। পরবর্তীতে পলিনা জানতে পারেন, তিনি সেই ভাগ্নিকে নিয়েই আবারও পালিয়ে গেছেন।

পলিনা আক্তার বিষণ্ণতা নিয়ে সাংবাদিকদের কাছে পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, ২০১৯ সালে জাহিদ খাঁর সাথে তাঁর বিয়ে হয় এবং প্রথম দুই-তিন বছর সংসার ভালোভাবে চলেছিল। এরপরই তিনি জানতে পারেন যে তাঁর স্বামী এবং তাঁর বড় বোনের মেয়ে সেলিনা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এরপর তাঁরা পালিয়ে গিয়ে বিয়েও করে ফেলেন। বিভিন্ন উপায়ে একাধিকবার তাঁদের ধরে আনা হলেও তাঁরা বারবার পালিয়ে যান।

জতিনি আরও জানান, এ বছরের শুরুতে শেষবার পালানোর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। সেখানে স্বামী-ভাগ্নি দুজনেই লিখিত দেন যে তাঁরা আর এমন করবেন না। এমনকি, ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে তাদের মধ্যে তালাকও হয়। কিন্তু এরপরও তারা আবার পালিয়ে যান। সেই পালানোর ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পর জাহিদ খাঁ স্ত্রীর কাছে ফিরে এসেছিলেন। পলিনা আক্তার এখন তার সাড়ে ৩ বছরের একমাত্র ছেলেকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে পলিনা বলেন, ডেঙ্গু জ্বরের কারণে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালের আয়ার চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি তার স্বামীকে ফেরত পেতে গণমাধ্যমের মাধ্যমে অনুরোধ জানান। যদি স্বামী ফিরে না আসেন, তবে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ প্রকৌশলীর পদন্নোতি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে তোলপাড়!

মাদারীপুরে স্বামী কর্তৃক ভাগ্নিকে নিয়ে বারবার নিরুদ্দেশ।

আপডেট সময় : ১১:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫